নিজস্ব প্রতিনিধি :
আজ ফেনী আসছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি আজ দুপুরে সদর উপজেলার ফরহাদ নগরে পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা শহীদ হারুনের অসহায় পরিবারের জন্য নবনির্মিত বাড়ির চাবি হস্তান্তর করবেন। এর আগে চলতি বছরের ১২ই এপ্রিল ঘর নির্মাণ কাজ শুরু হয়।
আমরা বিএনপি পরিবারের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএনপির চেয়ারম্যান এবং আমরা বিএনপি পরিবার এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে এই বাড়ি উপহার দেয়া হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরিবারের হাতে বাড়ির চাবি তুলে দেবেন রুহুল কবির রিজভী। বিকালে তিনি কুমিল্লায় আরেকটি নব-নির্মিত বাড়ির চাবি হস্তান্তর করবেন।
Post Views: ৬৬