অক্টোবর ৮, ২০২৬ ১২:৫৩

ডেঙ্গু প্রতিরোধে ফেনী শহরের ১নং ওয়ার্ডে জামায়াতের মশক নিধন কর্মসূচি


শহর প্রতিনিধি : ডেঙ্গু প্রতিরোধে ফেনী শহরের ১নং ওয়ার্ডে মশক নিধন অভিযান কর্মসূচি ও লিফলেট বিতরণ করেছে জামায়াতে ইসলামী। দলটির ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী নাছির উদ্দীন মিতুর আয়োজনে গতকাল বুধবার বিকালে শহরের বাঁশপাড়ার মুখে প্রধান অতিথি থেকে কর্মসূচির উদ্বোধন করেন জামায়াতের কেন্দ্রীয় মজলিস শূরা সদস্য ও জেলা আমীর মুফতি আবদুল হান্নান।
তিনদিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধনীতে বিশেষ অতিথি ছিলেন ফেনী শহর জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ড আমীর জামাল উদ্দিন, ওয়ার্ড সেক্রেটারি কাওসার আহমেদ, যুব বিভাগের সভাপতি আতিকুল ইসলাম ও জামায়াত ফেনী শহর হিন্দু শাখার সভাপতি বিকাশ সরকার।
প্রধান অতিথির বক্তব্যে মুফতি আবদুল হান্নান বলেন, ‘জামায়াতে ইসলামী মানবিক সংগঠন। এ মূহুর্তে ডেঙ্গু মহামারী আকার ধারণ করেছে। রোগীর সংখ্যা বাড়তেছে। মানুষকে সচেতন করার লক্ষ্যে জামায়াতে ইসলামী আজকে মশক নিধন অভিযান কর্মসূচি শুরু করেছে। আমরা মানুষকে সচেতন হওয়ার আহবান জানাই। আমরা চাই মানুষ যেন সচেতন হয়।’
ওয়ার্ড আমীর জামাল উদ্দিন জানান, গতকাল থেকে শুরু হওয়া কর্মসূচি চলবে তিনদিন। ওয়ার্ডের ট্রাংক রোড, বাঁশপাড়া ও মাষ্টারপাড়াসহ প্রতিটি এলাকায় মশক নিধন কর্মসূচি পালন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

error: কন্টেন্ট সুরক্ষিত!!