অক্টোবর ৮, ২০২৬ ১২:০৯

ফেনীতে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল অনুষ্ঠিত


শহর প্রতিনিধি : ফেনী ফুটসাল কার্নিভালের আয়োজনে ৩২টি দল নিয়ে অনুষ্ঠিত ফুটসাল ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে ফেনী খেলিও টার্ফে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচে আফনান ফাইটার্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভালুয়া ইউথ ইয়াং স্টারক্লাব। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন শ্রাবণ। তৃতীয় স্থান অর্জন করে নিজপানুয়া খেলাযোগ এবং চতুর্থ স্থান অর্জন করে চম্পক নগর ফুটবল একাডেমি।


ফাইনাল শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে টিম পরিচালক ওসমান গনি রাসেলের পরিচালনায় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান, জেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি ও জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি সাইদুর রহমান জুয়েল, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জেলার কাউন্সিলর শরিফুল ইসলাম অপু, শহর ব্যবসায়ী কল্যাণ সমিতির সেক্রেটারি মতিউর রহমান সোহেল, শহর ব্যবসায়ী সমিতির নির্বাহী সদস্য কামরুজ্জামান মজুমদার, রোটারি ক্লাব ফেনী অপুর্বের সেক্রেটারি আরাফাতুল মিল্লাত দিপুল, সংগঠক ও কলামিস্ট আবদুস সালাম এবং ক্রীড়া সংগঠক রানা হাসান।


৩২টি দল নিয়ে উদ্বোধন হওয়া টুর্নামেন্টটি দুই দিনব্যাপী অনুষ্ঠিত হয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টানা ম্যাচে খেলোয়াড়দের পাশাপাশি দর্শকদের মধ্যেও ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। প্রতিটি ম্যাচেই ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই ও দর্শকদের প্রাণবন্ত উপস্থিতি।


টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে ট্রফির পাশাপাশি ২০ হাজার টাকা, রানার্সআপ দলকে ট্রফির সঙ্গে ১০ হাজার টাকা, তৃতীয় স্থান অর্জনকারী দলকে ট্রফির সঙ্গে ৫ হাজার টাকা এবং চতুর্থ স্থান অর্জনকারী দলকে ট্রফির সঙ্গে ২ হাজার টাকা প্রাইজমানি প্রদান করা হয়।


টুর্নামেন্ট পরিচালক আজগর আলী আয়োজনে সহযোগিতা করায় অতিথি, খেলোয়াড়, দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ করে তার টিমের সদস্যদের অক্লান্ত পরিশ্রমে টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন হওয়ায় জহিরুল ইসলাম পিয়াস, নুরুল আমিন সজিব, শাহাদাত হোসেন শাহিন, নেয়ামত উল্লাহ, আবদুল কাইয়ুম সোহাগ, নুর করিম মুন্না, দিদারুল ইসলামসহ টিমের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানান।


অনুষ্ঠানে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে ছিলেন ফেনী ওয়েলফেয়ার ব্লাড ফাইটার্সের সভাপতি ইলিয়াস হোসেন, রিংকু ভূঁইয়া, তারুণ্যের বন্ধনের প্রতিষ্ঠাতা নুরনবী হাসান, নিরাপদ সড়ক আন্দোলনের সাবেক সভাপতি জিয়া উদ্দিন, মেডিনোভা অ্যাম্বুলেন্সের পরিচালক রাকিবুল ইসলাম, স্বেচ্ছাসেবী সংগঠক তৌহিদুল ইসলাম তুহিন এবং ম্যাচের ধারাভাষ্যকার এস এফ সুজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

error: কন্টেন্ট সুরক্ষিত!!