অক্টোবর ৮, ২০২৬ ১২:০৯

নজরুল বর্ষ উপলক্ষে ফেনীতে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী


শহর প্রতিনিধি : নজরুল বর্ষ উপলক্ষে গতকাল বুধবার দুপুরে ফেনীতে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। দুইদিনব্যাপী প্রতিযোগিতায় জেলার বিভিন্ন উপজেলা থেকে দশটি ইভেন্টে ৩শ ৪৮জন প্রতিযোগি অংশ নেয়। এদের মধ্যে ৫৮জনকে বিভাগীয় প্রতিযোগিতার জন্য বাছাই করা হয়।
জেলা প্রশাসন এর আয়োজনে ও জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় সমাপনীতে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন জেলা কালচারাল অফিসার সুদীপ্তা চক্রবর্তী।
এসময় উপস্থিত ছিলেন জাসাস এর জেলা সাধারণ সম্পাদক মো. হোসেন সাব্বির, সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন ও পৌর আহবায়ক নুর উদ্দিন রুবেন।
সুদীপ্ত চক্রবর্তী জানান, জেলার প্রতিটি উপজেলা থেকে প্রতিটি ইভেন্টে একজন করে জেলায় মোট ৩শ ৪৮জন প্রতিযোগি অংশ নেয়। এদের মধ্যে ক ও খ বিভাগ থেকে একজন করে দশটি ইভেন্টে ৫৮জনকে বিভাগীয় প্রতিযোগিতার জন্য বাছাই করা হয়েছে। এছাড়া ১শ ৭৮জনকে পুরস্কৃত করা হয়।
তিনি আরো জানান, দুইদিনব্যাপী প্রতিযোগিতার প্রথমদিন অভিনয়, নৃত্য, আবৃত্তি ও সংগীত এবং দ্বিতীয় দিন ইসলামী সংগতি,হামদ-নাত, রচনা, উপস্থিত বক্তৃতা ও নির্ধারিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

error: কন্টেন্ট সুরক্ষিত!!