অক্টোবর ৮, ২০২৬ ১২:৫৩

ফেনীতে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অস্বাস্থ্যকর খাবার বিক্রি বন্ধে জেলা প্রশাসকের নির্দেশ


নিজস্ব প্রতিনিধি : ফেনীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে ফুচকা, চটপটি, বেলপুরি, হালিমসহ বিভিন্ন ধরনের খাবার বিক্রি করা হচ্ছে। এসব খাবার খেয়ে শিক্ষার্থীদের মধ্যে পেটব্যথা, বমি, বদ হজম, ক্ষুধামন্দাসহ নানা শারীরিক সমস্যা দেখা দিচ্ছে বলে অভিযোগ রয়েছে। শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর আশপাশে ভ্রাম্যমাণ হকার ও খাবারের দোকান গুলোতে অনেক সময় খোলা অবস্থায় রাখা হয়।
এসকল ভ্রাম্যমাণ খাবার দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ খাবার বিক্রি বন্ধ করতে নির্দেশ দিয়েছে জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম।
জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক গতকাল বুধবার জেলা নিরাপদ খাদ্য অফিসার মুহাম্মদ শামছুল আরেফিন, ফেনী পাইলট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গিয়ে নোংরা অস্বাস্থ্যকর পরিবেশ ফুচকা, চটপটি, বেলপুরি বিক্রেতাদের সচেতন হতে নির্দেশনা দেন। একইসঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে বিক্রি হওয়া খাবারের মান ও নিরাপত্তার বিষয়টি নিয়মিত তদারকি করতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকেও নির্দেশ দেয়া হয়েছে।
এসময় ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল সরকার, সহকারি প্রধান শিক্ষক মো. ইব্রাহিম রহমানী ও পাইলট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফারাদিবা খানম উপস্থিত ছিলেন।
প্রধান শিক্ষক বিপুল সরকার জানান, নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে এসব খাদ্য বিক্রি করতে আমরা বার বার নিষেধ করে আসছি। এ ধরনের খাবার খেয়ে শিশু শিক্ষার্থীরা ক্লাসে পেট ব্যাথা করে অনেকে অসুস্থ হয়ে ছুটি নিয়ে বাসায় চলে যেতে দেখেছি।
এ বিষয়ে ফেনী জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ শামছুল আরেফিন বলেন,‘ শিক্ষার্থীদের নিরাপদ খাদ্য সম্পর্কে সচেতন করতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কাজ করছে। শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদেরও এ বিষয়ে সচেতন হতে হবে। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে খোলা ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি খাবার খাওয়ার বিষয়ে সন্তানদের সতর্ক করার আহ্বান জানান তিনি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

error: কন্টেন্ট সুরক্ষিত!!