অক্টোবর ৮, ২০২৬ ১২:৫৪

অটোরিকশা কেড়ে নিলো চালকের প্রাণ


নিজস্ব প্রতিনিধি : সোনাগাজীতে ব্যাটারিচালিত একটি অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণ চর-চান্দিয়া এলাকায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া ব্যক্তির নাম সুনীল চন্দ্র দাস (৪০)। তিনি উপজেলার চর-চান্দিয়া ইউনিয়নের দক্ষিণ চর চান্দিয়া এলাকার হর লাল দাসের ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার সকাল থেকে সুনীল চন্দ্র দাস উপজেলার বিভিন্ন এলাকায় অটোরিকশা চালিয়ে রোজগার শেষে সন্ধ্যায় বাড়ি ফিরেন। পরে রিকশার ব্যাটারির চার্জ শেষ হয়ে যাওয়ায় তিনি বাড়তে অটোরিকশায় চার্জ দিতে গিয়ে হঠাৎ করে বিদ্যুতায়িত হয়ে দূর্ঘটনার শিকার হন। ঘটনার পর বাড়ির লোকজন তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। এরপর পরিবারের সদস্যরা লাশ বাড়িতে নিয়ে যায়। খবর পেয়ে সোনাগাজী মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্বজনরা বলেন, অটোরিকশায় চার্জ দিতে গিয়ে সুনীল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। পরে তারা আত্মীয়-স্বজনদের সঙ্গে কথা বলে বিনা ময়নাতদন্তের লাশ দাফন করার জন্য পুলিশ ও ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করেন। রাতেই স্থানীয় শ্মশানে তাকে দাহ করেন।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হাসিন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুনীল চন্দ্র দাস নামে এক ব্যক্তির মৃত্যুর সত্যতা নিশ্চিত করে সমকালকে বলেন, খবর পেয়ে পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিবারের লোকজন বিনা ময়না তদন্তে লাশ দাফন করার জন্য সোনাগাজী মডেল থানায় একটি আবেদন নিয়ে আসেন।
তিনি বলেন, আবেদনটি যাচাই-বাছাই করে উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে বিনা ময়নাতদন্তে লাশ দাহ করার জন্য পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। তবে এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

error: কন্টেন্ট সুরক্ষিত!!