নিজস্ব প্রতিনিধি : ছাগলনাইয়ায় প্রতিষ্ঠান প্রধানদের স্কাউটিং বিষয়ক উদ্বুদ্ধকরণ কোর্স গতকাল মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা অডিটোরিয়ামে বাংলাদেশ স্কাউটস ছাগলনাইয়া উপজেলা শাখা এ কোর্স এর আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ফারহানা পৃথা।
বাংলাদেশ স্কাউটস ছাগলনাইয়া উপজেলা কমিশনার ও মির্জাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সামছুল আরিফ খন্দকার কাঞ্চনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম কিবরিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অনিতা রানী দত্ত।
প্রশিক্ষক ছিলেন, বাংলাদেশ স্কাউটস ফেনী জেলা কমিশনার এ.কে.এম. ফরিদ আহমেদ ও বাংলাদেশ স্কাউটস ফেনী জেলা সম্পাদক মো. বেল্লাল হোসেন। স্কাউটিং উদ্বুদ্ধকরণ কোর্সে ছাগলনাইয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ অংশ নেন।
বাংলাদেশ স্কাউটস ফেনী জেলা কমিশনার এ.কে.এম. ফরিদ আহমেদ বলেন, এ কোর্সের মাধ্যমে প্রতিষ্ঠান প্রধানদেরকে স্কাউটিং সম্পর্কে তাদের দায় দায়িত্ব বিষয় সচেতন করা হয়। সরকারি নির্দেশনা অনুযায়ী তাদের করনীয় সম্পর্কে অবহিত করা হয়েছে। ফেনী জেলার সবকটি প্রতিষ্ঠানে স্কাউটিং আন্দোলন আরও জোরদারে আমরা কাজ করছি।