অক্টোবর ১৪, ২০২৬ ১৬:২৩

পরশুরামে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে: র‌্যালি, মহড়া ও আলোচনা সভা


পরশুরাম প্রতিনিধি : পরশুরাম আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার পরশুরাম উপজেলা প্রশাসন আয়োজনে ভূমিধস ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি সম্পর্কে জন সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই কর্মসূচি পালন করা হয়। উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত র‌্যালিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সংস্থার প্রতিনিধি, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মী ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ছাত্র ছাত্রী  অংশগ্রহণ করেন। র‌্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে দুর্যোগ মোকাবিলা, ঝুঁকি হ্রাস ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও অতনু বড়ুয়া সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাজিব আহমেদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত ওসি আশ্ররাফুল ইসলাম,পৌর বিএনপি আহ্বায়ক কাজী ইউছুফ মাহফুজ, সদস্য সচিব মাহবুবুর রহমান মজুমদার  উপজেলা ফায়ার সার্ভিস ইনচার্জ মোস্তাফিজুর রহমান, টিম লিডার জসিম উদ্দিন এছাড়া আরও উপস্থিত ছিলেন কবি শামসুন নাহার মাহমুদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মহি উদ্দিন আহমেদ, বিআরডিবি চেয়ারম্যান আবু তালেব রিপন, পরশুরাম প্রেস ক্লাবের সহ-সভাপতি সবীর আহমেদ ফোরকান আলোচনা সভায় দুর্যোগের আগাম প্রস্তুুতি গ্রহণ, ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিতকরণ, প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি কমানো এবং দুর্যোগকালীন সময়ে করণীয় সম্পর্কে জনসাধারণকে সচেতন করার ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, দুর্যোগ মোকাবিলায় শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়; পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা, পারস্পরিক সহযোগিতা ও আগাম প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্যোগের ঝুঁকি সম্পর্কে আগে থেকেই সচেতন হওয়া এবং প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের মাধ্যমে জানমালের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।
তারা আরও বলেন, দুর্যোগ মোকাবিলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। বিশেষ করে ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের দুর্যোগের আগাম সতর্কবার্তা সম্পর্কে সচেতন করা এবং নিরাপদ আশ্রয় ও প্রয়োজনীয় প্রস্তুতি নিশ্চিত করা জরুরি।
টিম লিডার জসিম উদ্দিন নেতৃত্বে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর বিশেষ মহড়া দেওয়া হয়। ভূমিকম্পন এলাকা থেকে আহতদের উদ্ধার, আকষ্মিক আগুন লাগার স্থানে আগুন নিভানোর ব্যবস্থা, আগুন থেকে আটকা পড়া জনগণকে উদ্ধার করতে হয় তা উপস্থিত সবার সামনে মহড়া মাধ্যমে দেখানো হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচির মাধ্যমে দুর্যোগের ঝুকি হ্রাস, জনসচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ ও দুর্যোগ সহনশীল সমাজ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

error: কন্টেন্ট সুরক্ষিত!!