জুন ১৪, ২০২৬ ১৪:৫৩

মাটি কেটে বালু তোলায় মামলা ফরহাদ নগরের ৬ দস্যুকে খুঁজছে পুলিশ


সদর প্রতিনিধি :

ফেনী সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নের খাইয়ারা উচ্চ বিদ্যালয় সংলগ্ন স্থানে ড্রেজার মেশিন বসিয়ে বালু তোলায় ৬ জনের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আবুল মনছুর বাদী হয়ে মামলাটি দায়ের করেন।


স্থানীয় সূত্র জানায়, খাইয়ারা উচ্চ বিদ্যালয়ের পিছনে জমিতে ভেকু মেশিন দিয়ে প্রায় ৫/৭ফুট গভীর করে মাটি কাটে একটি চক্র। সেখানে ড্রেজার মেশিন বসিয়ে পাইপ লাইনের মাধ্যমে বালু উত্তোলন করা হয়। ফলে পরিবেশের ভারসাম্য হুমকি এমনকি আশপাশের জমি ও বসতবাড়ি ক্ষতিগ্রস্থ হওয়ার আশংকা তৈরী হয়। খবর পেয়ে ভ্রাম্যমান আদালতের ঘটনাস্থলে গেলে বালু কারবারিরা পালিয়ে যায়। এ ঘটনায় খাইয়ারা এলাকার নুরুজ্জামানের ছেলে আবদুস শুক্কুর ও তার ভাই নুর কালাম, আবদুস শুক্কুরের ছেলে রনি, তালতলা এলাকার করিমুল হকের ছেলে নয়ন, ইউসুফের ছেলে সালাহউদ্দিন, মিয়ার ছেলে মাহবুবকে আসামী করে মামলা দায়ের করা হয়।


মো. আবুল মনছুর জানান, মাটি কেটে বালু উত্তোলন করে ভূমি নষ্ট করা হয়েছে। এতে প্রায় ৩লাখ টাকার ক্ষতি হয়েছে। কর্তৃপক্ষের বিনা অনুমতিতে এবং বালু উত্তোলন সংক্রান্ত বিধি অমান্য করে বালু মহাল ও ব্যবস্থাপনা আইন-২০১০ ও ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন- ২০২৩ এর ১৩ধারায় অপরাধ করা হয়েছে।


বোগদাদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ আলী জানান, মামলার পর থেকে আসামীরা পলাতক রয়েছে। পুলিশ তাদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

error: কন্টেন্ট সুরক্ষিত!!