নিজস্ব প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ও পূজা উদযাপন ফ্রন্টের যৌথ উদ্যোগে ফেনীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকালে শহরের ট্রাংক রোডস্থ জয় কালী মন্দিরে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের জেলা সভাপতি ভূপাল মজুমদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম-আহবায়ক গাজী হাবিব উল্লাহ মানিক, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও বিএনপি নেতা এডভোকেট পার্থ পাল চৌধুরী, সদর উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক তপন কর, জয়কালী মন্দির পরিচালনা কমিটির সাধারণ-সম্পাদক ইঞ্জিনিয়ার তপন দাস, ফেনী শহর ব্যবসায়ী সমিতির ধর্ম বিষয়ক সম্পাদক দীপক পাল।
এছাড়াও এতে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ফেনী জেলা শাখার আহবায়ক সরোজ কান্তি দত্ত, সদস্য সচিব জ্ঞান চন্দ্র শর্মা, সিনিয়র যুগ্ম-আহবায়ক টুটুল চন্দ্রনাথ, যুগ্ম-আহবায়ক শুভ সরকার। হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের যুগ্ম-আহবায়ক গৌরাঙ্গ দত্তের সঞ্চালনায় সভায় আসন্ন শারদীয় দূর্গাপূজা নিশ্চিত নিরাপত্তার মধ্য দিয়ে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়