নিজস্ব প্রতিনিধি : ছাগলনাইয়ায় জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে আবদুল্লাহ আল মাহমুদ আজাদ চৌধুরীকে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার বিকালে ছাগলনাইয়া উপজেলা অডিটোরিয়ামে ছাগলনাইয়া পৌর জামায়াত এ অনুষ্ঠানের আয়োজন করে। ছাগলনাইয়া পৌরসভা জামায়াতের আমির মাওলানা মুফতি মির্জা আবদুল হান্নানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা সালাউদ্দিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, ফেনী জেলা জামায়াতের আমির মুফতি মাওলানা আবদুল হান্নান। স্বাগত বক্তব্য রাখেন, আইবিডব্লিউ ছাগলনাইয়া পৌর সভাপতি জয়নাল আবেদিন।
বক্তব্য রাখেন, ফেনী জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আবু ইউসুফ, কৃষি ও অর্থনীতি বিষয়ক-সম্পাদক মো. মুজিবুর রহমান, সাহিত্য ও প্রচার-সম্পাদক মো. ইলিয়াস, ফেনী জেলা জামায়াতের মজলিসে শূরা সদস্য মাওলানা আবদুর রউপ, ছাগলনাইয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা কেএম আজাদ হোসাইন, ফেনী জেলা ছাত্রশিবিরের অফিস সম্পাদক মোহাম্মদ ইয়াসিন, পৌর জামায়াতের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক তোফাজ্জল হোসেন।
কোরআন তেলাওয়াত করেন, মাওলানা আবু বকর সিদ্দিক। কর্মী সমাবেশের প্রধান অতিথি মুফতি মাওলানা আবদুল হান্নান ছাগলনাইয়া পৌরসভার নির্বাচনে জামায়াত মনোনীত মেয়র প্রার্থী হিসেবে চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী আবদুল্লাহ আল মাহমুদ আজাদ চৌধুরীর নাম ঘোষণা করেন।
এছাড়াও ঘোষিত পৌর কাউন্সিলর প্রার্থীরা হলেন, ১নং ওয়ার্ড মুফতি মাওলানা মির্জা আবদুল হান্নান, ৩নং ওয়ার্ড নুরুল আলম মহাজন, ৪নং ওয়ার্ড মিজানুর রহমান মিয়াজী, ৫নং ওয়ার্ড মাওলানা কবির আহমদ সিদ্দিকী, ৬নং ওয়ার্ড হাসান ইবনে আলী, ৭নং ওয়ার্ড মাওলানা রাসেল আবেদীন, ৮নং ওয়ার্ড আবু শাহাদাত মো. সায়েম, ৯নং ওয়ার্ড শহীদ উল্লাহ মজুমদার।