জুন ১৮, ২০২৬ ১৪:৩১

ফেনীতে মাদকবিরোধী কর্মশালায় ডিসি

মাদক পুরো দেশকে পঙ্গু করে দিচ্ছে প্রতিদিনই বাড়ছে মাদকাসক্তের সংখ্যা


সদর প্রতিনিধি :

মাদকের ভয়াবহ ছোবল পুরো দেশকে পঙ্গু করে দিচ্ছে, দিন দিন মাদকাসক্তের সংখ্যা বাড়ছে, এতে যুবসমাজের একটি অংশ মাদকে জড়িয়ে পড়ছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মাদকে আসক্ত হওয়ার প্রবনতা লক্ষ্য করা গেছে। এজন্য মাদক নিয়ন্ত্রণে শিক্ষকদের ভূমিকা অপরিসীম বলে মন্তব্য করেছেন ফেনী জেলা প্রশাসক মনিরা হক।


গতকাল বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ফেনী জেলার মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষক প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এসব কথা বলেন।


তিনি আরো বলেন, ফেনী একটি সীমান্তবর্তী এ জেলায় মাদকের ছড়াছড়ি তাই সকলকে মাদক নিয়ন্ত্রণে এগিয়ে আসতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণ সভা ও সচেতনতার মাধ্যমে সমাজে মাদক নিয়ন্ত্রণে কাজ করতে হবে।


পরিবেশ কর্মী নজরুল বিন মাহমুদের সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ। কর্মশালায় অতিরিক্ত জেলা প্রশাসক ফাতিমা সুলতানা, ফেনীস্থ বিজিবি’র সুবেদার মেজর সিরাজুল ইসলাম, ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা, কোট পুলিশের ইন্সপেক্টর সাইফুল ইসলাম, জেলা শিক্ষা অফিসের পরিদর্শক নাসির উদ্দীন আশরাফী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জীবন বড়ুয়া। এছাড়া বিভিন্ন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

error: কন্টেন্ট সুরক্ষিত!!