সেপ্টেম্বর ৪, ২০২৬ ১১:৩৯

সাংবাদিকদের সাথে মত বিনিময়ে ডিসি মাহাবুবউল করিম আমার দরজা জনগনের জন্য সবসময় খোলা


শহর প্রতিনিধি :

ফেনীতে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নতুন জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম। গতকাল বুধবার বিকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে তিনি জেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, উন্নয়নসহ সার্বিক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, ‘এখানে মাদক, কিশোর গ্যাং, যানজট, অবৈধ স্থাপনা উচ্ছেদ, আইনশৃঙ্খলাসহ অনেক সমস্যা উঠে এসেছে। জেলা প্রশাসক হিসেবে আমি এসব মনিটরিং করবো। যে যে সমস্যা, এসব দপ্তর সমূহের কাজ করে সমাধানের চেষ্টা করবো। আমরা প্রতিটা দপ্তরে চিঠি পাঠাবো। আবার ফলোআপ চাইবো। এভাবে আমরা এসব নিয়ে কাজ করবো। জেলা প্রশাসক কার্যালয়ের দরজা সবসময় খোলা। সাংবাদিকদের পাশাপাশি জনগণও যদি আসে, তাহলে যে কোন তথ্য জানতে পারবে। সবার তথ্য জানার অধিকার রয়েছে। আমাদের কাছে আসলে অবশ্যই তথ্য দিবো। এক্ষেত্রে আমরা আপনাদের সহযোগিতা চাই।’


অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আল আমিন সরকার এর পরিচালনায় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরীন কান্তা, ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক ও এটিএন নিউজ প্রতিনিধি দিদারুল আলম, ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি একেএম আবদুর রহিম, টেলিভিশন জার্নালিস্ট ক্লাবের সভাপতি আতিয়ার সজল, সমকাল ফেনী প্রতিনিধি দিলদার হোসেন স্বপন, এখন টিভি প্রতিবেদক সোলায়মান হাজারী ডালিম, উদয় সম্পাদক এম.এ সাঈদ খান, সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ফরায়জী প্রমুখ।


প্রসঙ্গত ডিসি মাহবুবউল করিম মঙ্গলবার ফেনী জেলা প্রশাসক পদে যোগদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

error: কন্টেন্ট সুরক্ষিত!!