সেপ্টেম্বর ৪, ২০২৬ ১১:৩৬

ফেনীতে অটো রিকশা চালকদের প্রতিবাদ সভা, পুলিশ প্রতিদিন ২শত গাড়ী আটক করে মামলা দিচ্ছে-চাঁদাবাজি করছে


ইলিয়াছ সুমন :

ট্রাফিক পুলিশ প্রতিদিন গড়ে ২শত ব্যাটারি চালিত অটোরিকশা আটক করে ২৬শত টাকা করে আদায় করছে ও চাঁদাবাজি করছে বলে অভিযোগ করেছে জেলা অটো রিকশা ব্যাটারি চালিত ভ্যান মিশুক ও ইজিবাইক সংগ্রাম পরিষদের উপদেষ্টা আরিফুর রহমান শুভ। ২ সেপ্টেম্বর বিকালে মহিপাল চৌধুরী বাড়ী সড়কে অটো রিকশা ব্যাটারি চালিত ভ্যান মিশুক ও ইজিবাইক সংগ্রাম পরিষদের আয়োজনে এক প্রতিবাদ

সভায় আরিফুর রহমান শুভ এমন মন্তব্য করেন। বক্ত্যবে তিনি আরো বলেন, প্রতিদিন প্রতিটি মিনিটে মিনিটে সার্জনরা গাড়ী আটক করে।

আরিফ বলেন, ব্যাটারি চালিত অটোরিকশা গাড়ী যাদি অবৈধ হয় তা হলে জরিমানা করে ছেড়ে দেন কেন। আবার ২দিন পর একই ভাবে গাড়ী ধরে মামলা দিচ্ছেন। অবৈধ হলে এগুলো ডাম্পিং নিয়ে শেষ করে দিবেন আপনরা টাকা নিয়ে সে গুলোকে হালাল করে দেন।

এভাবে ট্রাফিক পুলিশ দুনীতি করছে। ট্রাফিক পুলিশ প্রশাসন চাঁদাবাজি করতেছে। চাঁদাবাজ শুধু রাজনৈতিক ব্যক্তিরা করছে না প্রশাসনও চাঁদাবাজি করছে। এমন এমন চালকও আছে তারা ১০ দিন ৫ দিন পর পর জরিমানা দিয়েছে। এভাবে এ অনিয়ম চলছে আমরা এ অনিয়মের প্রতিবাদ করবো প্রতিরোধ গড়ে তুকবো।

পরিষদের প্রধান উপদেষ্টা লাল মিয়া বলেন, সরকার ব্যাটারি চালিত অটোরিকশা আমদানি করতে পারে, শো রুমে বিক্রি করতে পারে এতে কোন সমস্যা হয় না শুধু আমরা মালিকরা ক্রয় করলে ও রাস্তায় চলাচল করলে পুলিশ অযথা গাড়ী আটক করে জরিমানা করে ও মামলা দিয়ে হয়রানি করছে।

ফেনী শহরের কয়েক হাজার অটোরিকশা, রিক্সা, ভ্যান চালিয়ে তাদের পরিবারের ভরনপোষণ করছে। অনুষ্ঠানে ফেনী জেলা রিকশা ব্যাটারি চালিত ভ্যান মিশুক ও ইজি বাইক সংগ্রাম পরিষদের প্রধান উপদেষ্টা  লাল মিয়া, উপদেষ্টা গাজী ইউছুপ বিপ্লব, আরিফুর রহমান শুভসহ জেলা কমিটির সদস্য মাইন উদ্দিন, মো. সুমন, গিয়াস উদ্দিন, আবুল বশর, মো. মাকসুদসহ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

error: কন্টেন্ট সুরক্ষিত!!