সেপ্টেম্বর ১৫, ২০২৬ ০১:৩৩

ধর্মপুর-শর্শদি বক্ষব্যাধি হাসপাতালকে ১০০শয্যায় উন্নীত করার দাবীতে এলাকাবাসীর মানববন্ধন


সদর প্রতিনিধি :

ধর্মপুর ও শর্শদি ইউনিয়নের স্বরণ পাহাড়তলি এবং জেরকাছাড় এলাকায় হাইওয়ে রোড সংলগ্ন ৮একর জমির উপর অবস্থিত বক্ষব্যাধি হাসপাতালকে ১০০শয্যায় উন্নীত করার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। রবিবার সকাল ১০টায় ধর্মপুর ইউনিয়নের স্বরণ পাহাড়তলি এলাকায় হাসপাতালের সামনে মানববন্ধনে দুই শতাধিক এলাকাবাসী অংশ নেন।

এলাকাবাসী জানান, ১৯৬১সালে বক্ষব্যাধি হাসপাতাল হিসেবে এটি প্রতিষ্ঠা করা হয়। কিন্তু ৭১ এরপর এ হাসপাতাল বন্ধ হয়ে যায়। পরে ২০০২ সালে বিএনপি সরকারের সময় পুনরায় চালু করে ৫০শয্যায় রূপ দেয়া হয়। কিন্তু তখন থেকে আর উন্নতির মুখ দেখেনি এই হাসপাতাল। নেই ভালো যন্ত্রাংশও। এতে চিকিৎসা একদিকে রোগীদের যেমন শহরমুখী হতে হয়, আরেকদিকে শহরে দ্রুত যেতে না পারায় ক্ষতিগ্রস্থও হচ্ছে বলে দাবী এলাকাবাসীর।

তাদের দাবি, হাসপাতালে ৮ একর জায়গায় খালি পড়ে আছে। এ হাসপাতালকে ১০০শয্যায় উন্নীত করলে ধর্মপুর, কাজিরবাগ ও শর্শদি ইউনিয়নের লোকজনের সুবিধা হবে। শুধু এ তিন ইউনিয়ন না, পাশের গুনবতির লোকজনও চিকিৎসা নিতে পারবেন।

এসময় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট আবদুস সত্তার, সহ-সভাপতি জাকির হোসেন উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক কামরুল ইসলাম, ফরায়জী বাড়ী জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ মোহাম্মদ ইয়াসিন, দারুসসালাম ইসলামিয়া মাদরাসার মুহতামিম মাওলানা মোহাম্মদ উল্লাহ, সমাজসেবক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সানিডেল প্রিপারেটরি হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক মিজানুর রহমান, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আইয়ুব পাটোয়ারী ও ওয়ার্ডে বিএনপির সাবেক সদস্য নুর নবীসহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

error: কন্টেন্ট সুরক্ষিত!!