সেপ্টেম্বর ১৬, ২০২৬ ১৩:৪১

ভোক্তা অধিদপ্তরের অভিযান ৩ প্রতিষ্ঠানকে জরিমানা


শহর প্রতিনিধি : নানা অনিয়মের অভিযোগে ৩টি প্রতিষ্ঠানকে ১৩হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আছাদুল ইসলাম এ জরিমানা করেন। সূত্রে জানা গেছে, ফেনী শহরের ট্রাংক রোডের দই ঘরে দই ও মিষ্টি জাতীয় পন্যে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ তারিখ উল্লেখ না থাকায় ১০হাজার টাকা জরিমানা, মূল্য তালিকা না থাকায় আফি পোল্ট্রিকে ২ হাজার টাকা, ও সফি উল্লাহর ডিম দোকানে ১হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী পরিচালক মোহাম্মদ আছাদুল ইসলাম জানান, জনসার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

error: কন্টেন্ট সুরক্ষিত!!