সেপ্টেম্বর ১৬, ২০২৬ ১৩:৩৪

ডেঙ্গু প্রতিরোধে ফেনী জেলা যুবদলের জন সচেতনতামূলক কার্যক্রমের উদ্বোধন


শহর প্রতিনিধি : ‘ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে সবাই সচেতন হই’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফেনী জেলা যুবদলের আয়োজনে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে শহরের রেল স্টেশন এলাকায় প্রধান অতিথি থেকে জেলা যুবদলের আহবায়ক নাসির উদ্দিন খন্দকার কর্মসূচির উদ্বোধন করেন।
জেলা যুবদলের সদস্য সচিব নইম উল্লাহ চৌধুরী বরাতের পরিচালনায় বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম-আহবায়ক বেলাল হোসেন। এসময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য আল ইমরান (দপ্তর), বেলাল হোসেন (মিডিয়া), মাইন পাটোয়ারী, আবুল হোসেন, রিয়াদুল করিম মৃধা, সারাফাত হোসেন জিকু, ইসমাইল হোসেন রতন ও ইসমাইল হোসেন বাবুল, পৌর যুবদলের সভাপতি জাহিদ হোসেন বাবলু ও সাধারণ-সম্পাদক হায়দার আলী রাসেল পাটোয়ারীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এসময় সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচিতে উপজেলা থেকে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যন্ত নেতাকর্মীদের সচেতনামূলক কার্যক্রমে লিফলেট বিতরণের নির্দেশনা দেয়াহয়। পরে মশা নিধনে ওষধ ছিটানো ও লিফলেট বিতরণ ও করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

error: কন্টেন্ট সুরক্ষিত!!