সেপ্টেম্বর ১৭, ২০২৬ ১৫:২০

ফেনীতে সড়ক দূর্ঘটনার কবলে হেফাজতের আমীর


নিজস্ব প্রতিনিধি : ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট এলাকার ফেনী অংশে সড়ক দূর্ঘটনায় অল্পের জন্য বেঁচে গেলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। তার গাড়ির পেছনে  যাত্রীবাহী বাস ফাহিম ট্রান্সপোর্ট নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়।

পুলিশ জানায়, গতকাল বুধবার বেলা ১১টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই বাস জব্দ করা হয়। ফাহিম ট্রান্সপোর্ট পেছনের গ্লাস ভেঙে যায়। তবে তার শরীরে কোন আঘাত লাগেনি। পরবর্তীতে আল্লামা বাবুনগরীকে অন্য একটি ব্যক্তিগত গাড়িতে তুলে দিয়ে নোয়াখালীর পূর্বনির্ধারিত কর্মসূচির উদ্দেশ্যে পাঠানো হয়। তারা গাড়িতে থাকা ৪জন সুস্থ্য রয়েছেন।

পুলিশ আরো জানায়, ওই গাড়ির মালিক থেকে ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। হেফাজতে ইসলামের ফেনী জেলা সেক্রেটারি মাওলানা ওমর ফারুক জানান, বাস এসে ধাক্কা দেয়ার কারণে গ্লাস ভাংচুর হয়েছে। তবে আমীরে হেফাজত কিংবা তার সঙ্গে থাকা কারোর কোনো আঘাত বা শারীরিক সমস্যা হয়নি। তিনি অন্য গাড়িতে করে নোয়াখালীর উদ্দেশ্যে চলে গেছেন।

হেফাজত নেতা ও খেলাফত মজসলিসের ফেনী জেলা সহকারী সেক্রেটারি মাওলানা আজিজ উল্লাহ আহমদী জানান, সড়ক দূর্ঘটনার শিকার হয়েও তিনি আমিরের সার্বিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।  ফেনী শহর পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক মো. সোহাগ জানান, সড়ক দূর্ঘটনা কবলিত যাত্রীবাহী বাস জব্দ করা হয়েছে। তাদের থেকে জরিমানাও আদায় করা হয়েছে। গাড়ি ছাড়া কোন যাত্রী হতাহত হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

error: কন্টেন্ট সুরক্ষিত!!