মার্চ ৬, ২০২৬ ১১:০৬

ফেনীতে এবি পার্টির সমর্থক ফোরাম কর্তৃক সংবর্ধনা ও যোগদান অনুষ্ঠান

সংবাদ বিজ্ঞপ্তি
এবি পার্টির সমর্থক ফোরাম কর্তৃক সংবর্ধনা ও যোগদান অনুষ্ঠান শুক্রবার রাতে শহরের ক্রাউন ইস্ট চাইনিজ রেস্টুরেন্টের হল রুমে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলা ভিশন ফেনী প্রতিনিধি রফিকুল ইসলাম।
এবি পার্টি ফেনী জেলা কমিটির যুগ্ন আহবায়ক  মাষ্টার আহসান উল্যাহ’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক এ.বি সিদ্দিক।
এবি পার্টি ফেনী পৌর কমিটির সদস্য সচিব প্রভাষক মোজাম্মেল হোসেন ও নারী নেত্রী জাহানারা আক্তার  মনির যৌথ সঞ্চালনায়
জেলা ও উপজেলার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এবি পার্টি কেন্দ্রীয় কমিটিতে সদস্য ও চট্রগ্রাম বিভাগীয় কমিটিতে অন্তর্ভুক্ত করায়  ইঞ্জিনিয়ার শাহ আলম বাদল,  এবি যুব পার্টির কেন্দ্রীয় কমিটিতে সদস্য করায় আশিকুর রহমান খসরু,  এস এম ইব্রাহিম সোহাগ ও  জাহানারা আক্তার মনিকে সংবর্ধনা দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন