মার্চ ৬, ২০২৬ ১২:২৪

জামিনে মুক্ত ইয়াছিন

নিজস্ব প্রতিনিধি :

পরশুরাম উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার এবং সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেলের অভ্যন্তরীন দ্বন্ধে পাল্টাপাল্টি মামলায় জামিনে মুক্তি পেয়েছেন উপজেলা যুবলীগের আহবায়ক ইয়াছিন শরীফ মজুমদার।

আদালত সূত্র জানায়, বুধবার দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মো: আক্তারুজ্জামানের আদালতে গ্রেফতারকৃত আসামীদের জামিন আবেদন করেন আইনজীবীরা। আদালত শুনানী শেষে তাদের জামিন মঞ্জুর করা হলে বিকালে তারা কারামুক্ত হন। জামিনপ্রাপ্তদের মধ্যে ইয়াছিন ছাড়াও তার অনুসারী নুরুল ইসলাম সিজান, সাজেল চৌধুরীর অনুসারী পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক মোস্তাফিজুর রহমান মাসুদ, বিলোনীয়া স্থল বন্দর শ্রমিক ইউনিয়ন সভাপতি ও ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মো: ইব্রাহিম, রফিক রয়েছেন।

প্রসঙ্গত; কামাল মজুমদার ও সাজেল চৌধুরী দ্বন্ধের জেরে পাল্টাপাল্টি সাধারণ ডায়েরী করা হয়। এর জেরে কামাল মজুমদারের অনুসারী হিসেবে পরিচিত উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি অনাদিরঞ্জন সাহার উপর হামলা করা হয়। এ ঘটনায় সাজেল চৌধুরী সহ তার অনুসারীদের বিরুদ্ধে থানায় মামলা দেন অনাদিরঞ্জন সাহা। হামলা-মারধরের অভিযোগ এনে কামাল মজুমদারের জামাতা ও উপজেলা যুবলীগের আহবায়ক ইয়াছিন শরীফ মজুমদার সহ ১৩ জনের বিরুদ্ধে পাল্টা মামলা দেন সাজেল চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন