মার্চ ৬, ২০২৬ ০৮:৩২

আফ্রিকা ট্র্যাজেডি: বাড়ি ফিরছে ফেনীর সেই ৪প্রবাসী

আজহারুল হক:

দঃ আফ্রিকার কেপটাউনের দিকে যাওয়ার পথে বিউফোর্ট ওয়েস্ট শহরে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ৬জনের মধ্যে ৪জনের মরদেহ দেশে ফিরেছে। বৃহস্পতিবার বিকাল ৫টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌছে।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে একে একে কফিন বন্ধি ৪টি লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
শুক্রবার সকাল ৯টায় দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের মমারিজপুর গ্রামের দ্বীন মোহাম্মদ রাজুর জানাযা করিমউল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে এবং একই উপজেলার জায়লস্কর ইউনিয়নের দক্ষিণ নেয়াজপুর গ্রামের মো: মোস্তফা কামাল পিপুলের জানাযা নেয়াজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সকাল সাড়ে দশটায় অনুষ্ঠিত হবে।

নিহত শিশুর নাদিম মরদেহটি নাগরিক জটিলতার জন্য দেশে আনা যায়নি। তাকে আফ্রিকাতেই দাফন করা হয়। অপরজন মিলনের মরদেহ আগামী দুই তিনদিনের মধ্যে আসতে পারে বলে পরিবার সুত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন