মার্চ ৬, ২০২৬ ১১:১৯

ফেনীতে নিউজপেপার অলিম্পিয়াড

অনলাইন ডেস্ক :

ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে দ্যা ডেইলি স্টার নিউজপেপার অলিম্পিয়াড সিজন-৩ এর সিলেকশন রাউন্ড অনুষ্ঠিত হয়। পত্রিকা পাঠে উদ্বুদ্ধ করতে বিগত তৃতীয়বারের মতো ন্যাশনাল নিউজপেপার অলিম্পিয়াড অনুষ্ঠিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় ফেনীতে অনুষ্ঠিত হলো সিজন ৩ এর সিলেকশন রাউন্ড।

এতে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষা শেষে শিক্ষার্থীদের মাঝে অংশগ্রহণকারী সনদপত্র প্রদান করা হয়। এছাড়াও কাজের ভিত্তিতে সেরা ভলান্টিয়ারদের সম্মাননা প্রদান করা হয়।

জান্নাতুল নাঈম আদ্রিকার উপস্থাপনায় সিলেকশন রাউন্ডে প্রধান অতিথি ছিলেন ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত নাথ। বিশেষ অতিথি ছিলেন দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার বিজয়ী এবং সাইবার টিনস এর প্রতিষ্ঠাতা সাদাত রহমান, ফেনী মুহুরী লিও ক্লাবের চার্টার প্রেসিডেন্ট তাসিন সোবহান, ন্যাশনাল নিউজপেপার অলিম্পিয়াডের প্রেসিডেন্ট আহসান লাব্বী।

এছাড়া নিউজ পেপার অলিম্পিয়াডের এক্সিকিউটিভ বোর্ড এর হেড অফ ইভেন্টস আয়মান সাবিত, ডিরেক্টর ও ফাইন্যান্স সেক্রেটারি মিফতাউল আসিফ ইফতি, এনএনও ফেনী টিমের সাবেক কো-অর্ডিনেটর নিগাত সুলতানা ইয়াসমিন, কো-অর্ডিনেটর নাদের রিদয় এবং ডেপুটি কো-অর্ডিনেটর জান্নাতুল মাওয়া সহ এনএনও ফেনী টীমের নেতৃবৃন্দ উপস্থিথ ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন