মার্চ ৬, ২০২৬ ১২:৪৫

আমিন মিয়ার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

শহর প্রতিনিধি :

ফেনী শহর ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব আমিনুর রহমানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। ২০২১ সালের এদিনে ৭১ বছর বয়সে তিনি পরপারে পাড়ি জমান।

জীবদ্দশায় তিনি শহরের পোষ্ট অফিস রোডের ফেনী সেন্টার একাংশের সত্বাধিকারী, চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্টিজের পরিচালক। এছাড়া ফেনী ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি, ফেনী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন কার্যকরী কমিটির সদস্য, তামিজিয়া জামে মসজিদের যুগ্ম-সাধারণ সম্পাদক, শেখ তৈয়ব উল্লাহ জামে মসজিদের সাধারণ সম্পাদক, ফেনী আলীয়া কামিল মাদরাসা সংলগ্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি, ফেনী আলীয়া কামিল মাদরাসা পরিচালনা কমিটির সদস্য, আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসার প্রতিষ্ঠাকালীন সদস্য, পরিচালনা কমিটির সদস্য ও এতিমখানা শাখার সাধারণ সম্পাদক ছিলেন।

এছাড়া তিনি জীবনের বেশীরভাগ সময় বিভিন্ন সমাজসেবামূলক কাজে জড়িত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন