মার্চ ৬, ২০২৬ ১২:১৮

ইয়াং টাইগার্স স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন শাহীন একাডেমী

নিজস্ব প্রতিনিধি :

ফেনীতে প্রাইম ব্যাংক ইয়াং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেটের জেলা পর্বের সমাপনী ও পুরষ্কার বিতরন হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের ভাষা শহীদ আবদুস সালাম স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তত্ত্বাবধানে এ আয়োজন করে ফেনী জেলা ক্রীড়া সংস্থা।

টসে জিতে প্রথমে ব্যাট করে সেন্ট্রাল হাই স্কুল ১০ ওভারে সব উইকেট হারিয়ে ৭১ রান সংগ্রহ করে। জবাবে শাহীন একাডেমী স্কুল এন্ড কলেজ ১৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৭২ রান সংগ্রহ করে। শাহীন একাডেমী স্কুল এন্ড কলেজ দলের শাওন ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়। শাহীন একাডেমী স্কুল এন্ড কলেজ ৯ উইকেটে জয় লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মাসুদুর রহমান। বিশেষ অতিথি র্ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার দ্বীন মোহাম্মদ, প্রাইম ব্যাংক ফেনী শাখার ব্যবস্থাপক মো: তাজুল ইসলাম, ফেনী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদ আমির হোসেন বাহার। জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সম্পাদক ও ক্রিকেট উপ-কমিটির আহবায়ক চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ রাজিবের সভাপতিত্বে ও ক্রিকেট উপ-কমিটির সদস্য শরিফুল ইসলাম অপুর সঞ্চালনায় এসময় অন্যান্যদের মাঝে জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক জহির উদ্দিন মাহমুদ চৌধুরী মুকুট, ক্রিকেট কোচ রিয়াজ উদ্দিন রবিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন