মার্চ ৬, ২০২৬ ১২:২৫

জহির উদ্দিন মোহন ফেনী পৌরসভার বর্ষসেরা করদাতা

শহর প্রতিনিধি:

ফেনী পৌরসভার বর্ষসেরা প্রথম করদাতা নির্বাচিত হয়েছেন শহরের এস এস কে সড়কস্থ মাস্টার টাওয়ারের স্বত্ত্বাধিকারী বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ জহির উদ্দিন মোহন।
গতকাল শনিবার সকালে বর্তমান পৌর পরিষদের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত সভায় আনুষ্ঠানিক ভাবে সম্মাননা পত্র ও ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ফেনী ২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী। পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান, পুলিশ সুপার জাকির হাসান, জেলা আওয়ামী লীগের সভাপতি পিপি হাফেজ আহম্মদ এবং ফেনী চেম্বার অব কমার্সের সভাপতি ও পৌর আওয়ামী লীগ সভাপতি আয়নুল কবির শামীম। নিয়মিত কর পরিশোধ করে পৌরসভার উন্নয়নে ভূমিকা রাখায় ৪৯/২ মাস্টার টাওয়ারের মালিক মোহাম্মদ জহির উদ্দিন মোহনের হাতে বর্ষসেরা করদাতা পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন