শহর প্রতিনিধি :
ফেনী জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি খায়রুল বাশার মজুমদার তপন অসুস্থ হয়ে পড়েছেন। আজ বুধবার রাজধানীর ল্যাব এইড হাসপাতালে তার ওপেন হার্ট সার্জারি করা হবে।
পরিবার সূত্র জানায়, গতকাল মঙ্গলবার ল্যাব এইডে ভর্তি হন তপন। ইতিপূর্বে তার শরীরে তিনবার বøক ধরা পড়ায় রিং স্থাপন করা হয়েছে। তার সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে ফেনীবাসীর দোয়া কামনা করা হয়েছে।
এদিকে তপনের সুস্থতা কামনায় উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়ায় জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এনামুল করিম মজুমদার বাদল, পরশুরাম উপজেলা যুগ্ম-সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ সফিকুল হোসেন মহিম সহ দলীয় নেতৃবৃন্দ অংশ নেন।
Post Views: ১১৮