মার্চ ৬, ২০২৬ ০৯:৫৩

নাফিজের চিকিৎসায় এগিয়ে আসুন

সদর প্রতিনিধি :

ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের শিবপুর এলাকার বাসিন্দা গার্মেন্টস কর্মী নাফিজ ইমতিয়াজের চিকিৎসায় এগিয়ে আসার আহবান জানিয়েছেন তার অসহায় পরিবার।

পরিবারের সদস্যরা জানান, নেজাম উদ্দিনের একমাত্র ছেলে নাফিজ ইমতিয়াজ (১৮) ঢাকার কেরানীগঞ্জ আবদুল্লাহ গার্মেন্টসে শ্রমিক হিসাবে চাকরি করে। গত বছরের ১৪ সেপ্টেম্বর শিবপুর এলাকার গ্রামের বাড়ী থেকে ঢাকায় যাওয়ার পথে চিটাগং রোড়ে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে বাম হাতের কনুই সহ হাড় ভেঙ্গে যায়। প্রাথমিকভাবে তাকে প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশংকাজনক হওয়ায় ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে অর্থপেডিক্স বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আবদুল গনি মোল্লার তত্ত¡াবধানে চিকিৎসাধীন রয়েছে।

চিকিৎসকদের বরাত দিয়ে নাফিজের মামা মো: ইউনুছ জানান, গত একবছর ধারদেনা করে দীর্ঘদিন নাফিজের চিকিৎসা চালানো হয়েছে। তাকে অপারেশন করাতে হলে প্রায় ৩ লাখ টাকার প্রয়োজন। এত টাকা ব্যয় বহন করা নাফিজের পরিবারের পক্ষ অসম্ভব। এজন্য তারা ফেনী সহ দেশের বিত্তবান ও দানশীল মানুষের কাছে সহযোগিতা চেয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা- ০১৮১৮৫২০৮২৮, ০১৭২৮৪১৭২০৪।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন