মার্চ ৬, ২০২৬ ১১:৩৩

ফেনীতে ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের ইফতার

নিজস্ব প্রতিনিধি :

পেশাদার চিত্র সাংবাদিকদের জাতীয় সংগঠন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন ফেনী জেলা শাখার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার শহরের রেডিক্স হোটেলের কনফারেন্স রুমে আয়োজিত ইফতারে অংশ নিয়েছেন ফেনীর বিভিন্ন পত্রিকার সম্পাদক ও গণমাধ্যমকর্মীরা।

এসোসয়েশনের সভাপতি এম এমরান পাটোয়ারীর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক প্রথম আলো নিজস্ব প্রতিবেদক বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, সাপ্তাহিক ফেনী বার্তা সম্পাদক মীর হোসেন মীরু, দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, সময় নিউজ ফেনী ব্যুরো চীফ বখতেয়ার মুন্না, ডিবিসি নিউজ ফেনী জেলা প্রতিনিধি মুহাম্মদ আবু তাহের ভূঞা, দৈনিক আমার ফেনীর সম্পাদক জমির উদ্দিন বেগ, দৈনিক ফেনী সম্পাদক আরিফুল আলম রিজভী, দৈনিক নয়া পয়গাম সম্পাদক এনামুল হক পাটোয়ারী, সাপ্তাহিক স্বদেশ পত্র সম্পাদক এন এন জীবন, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আলী হায়দার মানিক, ফেনী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জহিরুল হক মিলন, ইয়ুথ জার্নালিস্টস ফোরাম বাংলাদেশ ফেনী জেলা শাখার সভাপতি, দৈনিক অজেয় বাংলার নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঞা, দৈনিক প্রভাত আলোর নির্বাহী সম্পাদক সৌরভ পাটোয়ারী, সাপ্তাহিক ফেনী সমাচারের সম্পাদক মহিবুল্লাহ ফরহাদ, দৈনিক মানবজমিন ফেনী প্রতিনিধি নাজমুল হক শামীম, ৭১ টিভির ফেনী প্রতিনিধি জহিরুল হক মিলু, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী নসুসহ সংগঠনের কার্যনির্বাহী কমিটি ও সাধারণ পরিষদের সদস্যরা।

সংগঠনের সাধারণ সম্পাদক শেখ আশিকুন্নবী সজীবের সঞ্চালনায় বক্তব্য রাখেন এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোস্তফা কামাল বুলবুল, প্রতিষ্ঠাকালীন যুগ্ম সম্পাদক আবদুল্লাহ আল-মামুন, স্বাগত বক্তব্য রাখেন ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটির আহবায়ক দুলাল তালুকদার।

ইফতার ও দোয়া মাহফিলে দেশ-জাতি ও মুসলিম উম্মাহের শান্তি ও মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন যমুনা টিভির স্টাফ রিপোর্টার মুহাম্মদ আরিফুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন