মার্চ ৬, ২০২৬ ০৮:৩২

উপহারের ভ্যানগাড়ী পেয়ে খুশি শর্শদীর প্রতিবন্ধী বেলাল

সদর প্রতিনিধি :

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের খানে বাড়ি এলাকার বেলাল হোসেন নামে শারিরীক প্রতিবন্ধী বেলাল হোসেনকে একটি ভ্যানগাড়ি উপহার দেয়া হয়েছে। বৃহস্পতিবার ফেনী ডায়াবেটিস হাসপাতাল প্রাঙ্গণে বেলালকে ভ্যানগাড়ি হস্তান্তর করেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল।

এসময় শর্শদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জানে আলম ভূঞা, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আবুল হাসেম, স্বেচ্ছাসেবী সংগঠন সহায় সভাপতি মঞ্জিলা মিমি প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল জানান, স্ত্রী ও তিন সন্তান নিয়ে বেলাল হোসেনের সংসার। প্রতিবন্ধী হলেও পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তিনি। ইতিপূর্বে ভাড়ায় চালিত রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করতে হিমশিম খেতে হতো। বিষয়টি জেনে একটি এনজিও সংস্থার সহযোগিতায় ভ্যানগাড়ী দেয়া হযেছে। ফলে ভ্যান চালিয়ে উপার্জিত অর্থ দিয়ে পরিবারটি স্বচ্ছলভাবে চলতে পারবে বলে আশা করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন