মার্চ ৬, ২০২৬ ১৩:৫৪

ফেনী সরকারি কলেজের ফটকে ছাত্রদলের তালা

শহর প্রতিনিধি :

বিএনপি-জামায়াতের ডাকা দুই দিনের অবরোধের সমর্থনে বুধবার ভোরে ফেনী সরকারি কলেজের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয় ছাত্রদল। এক দফা দাবি আদায়ের লক্ষ্যে ‘সর্বাত্মক অবরোধ’ লেখা সম্বলিত একটি প্ল্যাকার্ডও টাঙিয়ে দেয় তারা।

একাধিক শিক্ষক ও শিক্ষার্থীরা জানা, তালা ঝুলিয়ে দেওয়ার পর প্রধান ফটক দুটি সকাল সাড়ে ৯টা পর্যন্ত বন্ধ ছিল। এসময় শিক্ষক-শিক্ষার্থীরা কলেজের ফটকে অবস্থান নেন। পরে ফটকের তালা ভেঙে সাড়ে ৯টার দিকে যাতায়াত ব্যবস্থার সুযোগ তৈরি করে দেয় কলেজ কর্তৃপক্ষ। এরপর স্বাভাবিক দিনের মতো ক্লাস ও প্রশাসনিক কার্যক্রম চলমান রয়েছে।

কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোক্তার হোসেইন বলেন, স্বাভাবিক দিনের মতো কলেজে কার্যক্রম চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন