মার্চ ৬, ২০২৬ ১১:৩৩

দাগনভূঞার কাউন্সিলর হানিফ আর নেই

দাগনভূঞা প্রতিনিধি:

দাগনভূঞা পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মো: হানিফ (৪২) আর নেই। মঙ্গলবার সকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন।
ওইদিন সকালে রামানন্দপুর গ্রামের নিজ বাড়ীতে বুকে ব্যাথা অনুভব করলে তাকে দ্রুত দাগনভূঞার একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে পরিক্ষা নিরিক্ষা করে মৃত ঘোষনা করেন।মৃত‌্যুকা‌লে তি‌নি স্ত্রী ও এক সন্ত‌ান রে‌খে গে‌ছেন।

আজ বাদ মাগরিব রামানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ঈদগাহ মাঠে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।

তার মৃত্যুতে দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতন গভীর শোক প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন