মার্চ ৬, ২০২৬ ১৭:২৫

ফেনীর মিজান রোডে দৃষ্টিনন্দন ইসলামীক ভাস্কর্যের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি:

ফেনী শহরের মিজান রোডে আল্লাহু ও মোহাম্মদ নামে ইসলামীক ভাস্কর্যের উদ্বোধন করা হয়েছে। পাৌরসভার অর্থায়নে নির্মিত সুসজ্জিত দৃষ্টিনন্দন ও আধুনিক ভাস্কর্যটি বুধবার রাতে উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।

এসময় পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, ফেনী আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসান, হেফাজতে ইসলামের ফেনী জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ সহ মান্যগণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উদ্বোধন কালে নিজাম উদ্দিন হাজারী এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের কওমি মাদ্রাসাকে একটি উচ্চতর ডিগ্রি দেয়ার মাধ্যমে স্বীকৃতি দিয়েছেন। যার কারণে মাননীয় প্রধানমন্ত্রীকে আপনারা উপাধি দিয়েছেন কওমের জননী হিসেবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধর্মনিরূপ বলে আজকে সারা বাংলাদেশের মধ্যে ৫৬০টি মডেল মসজিদ উদ্বোধন করেছেন এটা পৃথিবীর কোথাও সম্ভব কিনা আমি জানিনা,

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ফেনী আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন