মার্চ ৬, ২০২৬ ১৪:০০

চার বছ‌রে হেল্প ফর টুডে

শহর প্রতি‌নি‌ধি:

তিন পে‌রি‌য়ে চার বছ‌রে পা রে‌খে‌ছে ফেনীর সামা‌জিক ও স্বেচ্ছা‌সে‌বি সংগঠন হেল্প ফর টু‌ডে। শুক্রবার সকালে শহ‌রের ক্রাউন ওয়েস্ট রেস্টুরেন্টে সংগঠ‌নের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী আ‌লোচনা সভা ও কেক কাটার মধ‌্যদি‌য়ে আনন্দমুখর প‌রি‌বে‌শে উদযাপন করা হয়।

অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থি ছি‌লেন দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন। সংগঠ‌নের প্রেসি‌ডেন্ট স‌ফি উল্লাহর সভাপ‌তি‌ত্বে বি‌শেষ অ‌তি‌থি ছি‌লেন ক্রীড়া সংগঠক ও গ্র্যান্ড হক টাওয়ারের পরিচালক ইমন-উল হক , হেল্প ফর টুডের উপদেষ্টা সৌরভ হোসেন সুমন, হেল্প ফর টুডে’র উপদেষ্টা ও জি‌টি‌ভি প্রতি‌নি‌ধি সোলায়মান হাজারী ডা‌লিম ও সংগঠ‌নের ডিরেক্টর ওয়ালিদ বিন আবদুল্লাহ প্রমুখ।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হেল্প ফর টুডে’র বিগত সম‌য়ের কার্যক্রম বি‌বেচনায় ৩০ জন সদস‌্যকে অ‌্যাওয়্যার্ড দেওয়া হয়। অনুষ্ঠা‌নে ইভেন্ট পার্টনার হিসেবে ছিলো সাইমুন ইভেন্ট’স, কেক স্পন্সরে ছিলো অনন্যা কুকিং কেয়ার। সার্বিক সহোযোগিতায় ছিলো হোমপ্লাস সুপার সপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন