মার্চ ৬, ২০২৬ ১৩:৩২

অবরোধে ফেনীতে ৬ হিউম্যান হলার ভাংচুর

শহর প্রতিনিধি :

বিএনপি’র ডাকা নবম দফায় ৪৮ ঘন্টা অবরোধের প্রথম দিনে ফেনীতে ৬টি হিউম্যান হলার ভাংচুর করেছে অবরোধকারীরা। এসময় চালকসহ অন্তত ১০ জন আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার দুপুরে ট্রাংক রোডের সেন্ট্রাল স্কুলের পাশে স্ট্যান্ডে থাকা দুটি ইমা গাড়ি ভাংচুর করে অবরোধকারীরা, এসময় চলাচলরত আরো ৩টি সিএনজি অটোরিকশা ও ১টি পিকআপও ভাংচুর করা হয়।ঘটনাস্থলে পুলিশ পৌঁছার আগেই অবরোধকারীরা পালিয়ে যায়।

ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী জানান, পুলিশ যাওয়ার আগেই চালকরা গাড়ি নিয়ে চলে যায়। ভাংচুরকারীদের ধরতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন