মার্চ ৭, ২০২৬ ০২:৫৬

অবরোধে ফেনীতে দুই সিএনজি অটোরিক্সায় আগুন

শহর প্রতিনিধি :

ফেনী শহরের শহীদ শহিদুল্লাহ কায়সার সড়কের গ্রীণ টাওয়ারের সামনে সোমবার সকালে দাঁড়িয়ে থাকা দুটি সিএনজি অটোরিকশায় আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বিএনপির ডাকা নবম দফা অবরোধের দ্বিতীয় দিনে এ ঘটনাা ঘটে।

ক্ষতিগ্রস্ত গাড়ির চালক ইকবাল হোসেন ও মনির আহমেদ জানান, সোমবার ভোর পৌনে ৬টার দিকে ৮-১০ জন যুবক জড়ো হয়ে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এসময় আতংকে পথচারীা ছুটোছুটি করলে পেট্রোল ঢেলে সিএনজিতে আগুন ধরিয়ে দেয়া হয়। দুর্বৃত্তদের ছোড়া ইটের আঘাতে ইকবাল হোসেন মাথা ফেটে যায়। অপর সিএনজি চালক মনির হোসেন দ্রুত সরে যান। সাধারণ মানুষ তৎসংলগ্ন বাংলা হোটেল থেকে পানি এনে আগুন নিয়ন্ত্রনে আনে।

শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। ততক্ষনে হামলাকারীরা পালিয়ে যায়৷ পুলিশ সিএনজি অটোরিকশা দুটি উদ্ধার করে মডেল থানায় নিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন