মার্চ ৬, ২০২৬ ১২:২৬

ফেনীতে পথশিশুদের মাঝে শীতের পিঠা বিতরণ

শহর প্রতিনিধি :

ফেনী শহরের পথশিশুদের শীতকালীন পিঠা খাইয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ভলেন্টিয়ার সার্কেল। গতকাল বুধবার বিকাল ৪টার দিকে শহরের কলেজ রোডের নবীন চন্দ্র সেন পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে প্রধান অতিথি থেকে পিঠা উৎসব উদ্বোধন করেন দৈনিক ফেনীর সময় সম্পাদক ও সুজন-সুশাসনের জন্য নাগরিক এর ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন। এসময় সংগঠক ও সমাজকর্মী ইমন উল হক, ভলেন্টিয়ার সার্কেলের ডিরেক্টর ওয়ালিদ বিন আব্দুল্লাহ, ফাউন্ডার জান্নাতুল নাইম অর্পিতা ও কো-অর্ডিনেটর জান্নাতুল মাওয়া প্রমুখ সদস্যগণ উপস্থিত ছিলেন। উৎসবে পথশিশু ও পথচারীদের বিভিন্ন রকমের পিঠা বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন