মার্চ ৬, ২০২৬ ১৩:২৩

ফেনীর শ্রেষ্ঠ ওসি হলেন আবুল হাসিম

দাগনভূঞা প্রতিনিধি :

ফেনী জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম। রবিবার প্রথমবারের মতো মাসিক কল্যাণ সভায় তিনি জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হন। পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে গতকাল এপ্রিল মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় হত্যা মামলার রহস্য উদঘাটন, মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার, পেশাদার অপরাধী গ্রেফতার, চোরাচালান, ভিকটিম উদ্ধার, আইনশৃঙ্খলা রক্ষা, জনতুষ্টিসহ সার্বিক মূল্যায়নে আবুল হাসিমকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়। এসময় পুলিশ সুপার জাকির হাসান শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত আবুল হাসিম এর হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেন। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) দীন মোহাম্মদ(পুলিশ সুপার পদে পদন্নতী প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মুহাম্মদ শাহাদাৎ হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ আফতাব উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) থোয়াই আংপ্রু মারমাসহ জেলা পুলিশের অন্য কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়ে আবুল হাসিম বলেন, যেকোন সুসংবাদ নিজেকে আন্দোলিত করে। পুরস্কারপ্রাপ্তি কাজের প্রতি অনুপ্রেরণা জোগায়। এই পুরস্কারপ্রাপ্তিতে ভালো কাজের প্রতি আমার দায়িত্ব আরও কয়েকগুণ বেড়ে গেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন