মার্চ ৬, ২০২৬ ০৯:৫১

ফেনী আলিয়ার অধ্যক্ষের পদত্যাগ দাবীতে শিক্ষার্থীদের স্মারকলিপি

শহর প্রতিনিধি :

ফেনী আলিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাছানের বিরুদ্ধে পদত্যাগের দাবীতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক মুছাম্মাৎ শাহীনা আক্তারের কাছে তারা স্মারকলিপি দেন। স্মারকলিপিতে তার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ সহ নানা অনিয়মের অভিযোগ তুলে ধরা হয়।

শিক্ষার্থীদের দাবী, “মাওলানা মাহমুদুল হাছান গত ১৫ বছরে বিভিন্ন ধরনের অনিয়ম ও দূর্নীতি করেছেন। লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। তার সুবিধার্থে উপাধ্যক্ষ ও অন্যান্য শিক্ষক নিয়োগ স্থগিত রেখেছেন। বিভিন্ন সময় শিক্ষকদেরও হেনস্তা করেছেন। এছাড়া মাদরাসার মার্কেট সহ বিভিন্ন ফান্ড থেকে অসংখ্য টাকা হাতিয়ে নিয়েছেন। এজন্য আমরা তার পদত্যাগ চাই। তার পদত্যাগ না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবে বলেও জানান শিক্ষার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন