মার্চ ৬, ২০২৬ ১২:১৮

ফেনী ডায়াবেটিক সমিতির কমিটি বিলুপ্ত

নিজস্ব প্রতিনিধি :

ফেনী ডায়াবেটিক সমিতির কার্যকরি কমিটির বিলুপ্ত করা হয়েছে। শনিবার ডায়াবেটিক সমিতির সম্মেলন কক্ষে এক জরুরী সভায় সর্বসম্মতিক্রমে এডহক কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে।

সভা সূত্র জানায়, সমিতির সভাপতি আ.ক.ম সাহেদ রেজা শিমুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সদ্য বিলুপ্ত কমিটির সহ-সভাপতি সামিউল হক শাহীন, ওছমান হারুন মাহমুদ, যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার নজরুল ইসলাম, সদস্য আবুল কাশেম, সিরাজুল ইসলাম, ইঞ্জিনিয়ার চঞ্চল দে, ফরিদ আহমদ ছাড়াও আজীবন সদস্য ওমর ফারুক ভূঞা বেলাল, আ.ন.ম আবদুর রহীম, নাসির উদ্দিন খন্দকার, সাইদুর রহমান জুয়েল সহ অনেকে অংশ নেন।

সভায় বর্তমান কমিটি বিলুপ্ত করে এডহক কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। আজ-কালের মধ্যে সমিতির সভাপতি আ.ক.ম সাহেদ রেজা শিমুল প্রস্তাব পাঠালে এর প্রেক্ষিতে এডহক কমিটি গঠন করা হবে। নতুন কমিটি গঠন প্রক্রিয়ার জন্য বিলুপ্ত কমিটির সহ-সভাপতি সামিউল হক শাহীন, আজীবন সদস্য আ.ন.ম আবদুর রহীম, ওমর ফারুক ভূঞা বেলাল, নাসির উদ্দিন খন্দকার ও সাইদুর রহমান জুয়েলকে দায়িত্ব দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন