মার্চ ৬, ২০২৬ ১১:৫৮

ফেনীতে এক ছাতার নিচে পর্যটন ও টেক সেবা

শহর প্রতিনিধি :

দেশে পর্যটকদের সুবিধার্থে শনিবার থেকে ফেনীতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো “ট্রাভেল গুরুস ইন্টারন্যাশনাল।” শহরের মহিপাল প্লাজায় চতুর্থ তলায় প্রতিষ্ঠানটি উদ্বোধন করেন ব্যাবসায়ি সমিতির কফিল উদ্দিন চৌধুরী।

প্রতিষ্ঠানের উদ্যেক্তা ও সিইও মো: শাহাজালাল বলেন, এটি একটি পরিপূর্ন ট্রাভেল এজেন্সি, যার মাধ্যমে বিশ্বের যে কোনো দেশের টুরিস্ট ভিসা সেবা পাওয়া যাবে। বিশেষ করে, কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং সেনজেনভুক্ত দেশগুলোতে ভিসার জন্য ‘ট্রাভেল গুরুস ইন্টারন্যাশনাল’ বিশ্বস্ততার সাথে সেবা আর সহায়তার মাধ্যমে ভ্রমণ পিপাসুদের পাশে থাকবে।

তিনি আরো বলেন, আমাদের সেবার মধ্যে রয়েছে সাশ্রয়ী মূল্যে বিমান টিকেট, প্যাকেজ ট্যুর, এবং হোটেল বুকিং। সাশ্রয়ী খরচে সেরা সেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন