মার্চ ৬, ২০২৬ ১৪:০০

ফেনীতে ছাত্র-জনতাকে গুলিবর্ষণকারী সম্রাটের রিমান্ড

সদর প্রতিনিধি :

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ফেনীতে গুলি বর্ষণকারী ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম সম্রাটকে চারদিনের রিমান্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নুসরাত মোস্তারির আদালত এ আদেশ দেন।

এর আগে সম্রাটের ৭ দিনের রিমান্ড চায় মামলার তদন্ত কর্মকর্তা এস আই আনোয়ার হোসেন। আদালত শুনানি শেষে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

জানা গেছে, ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শর্শদি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সম্রাটের গুলিবর্ষণের একটি সিসিটিভি ফুটেজের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। হামলার সময় তাকে মুখে কাপড় বেঁধে গুলিবর্ষণ করতে দেখা যায়। পরে আইনশৃঙ্খলা বাহিনী সিসিটিভি ফুটেজ দেখে সম্রাটকে শনাক্ত করেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে চট্টগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে ফেনী মডেল থানার ওসি মর্ম সিংহ ত্রিপুরা বলেন, গ্রেপ্তার সম্রাট বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় ফেনী মডেল থানায় দায়ের করা ছয়টি হত্যা মামলার এজাহারনামীয় আসামি। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন