মার্চ ৬, ২০২৬ ০৮:৩২

ফেনী কলেজ ক্যাম্পাসে ছাত্রদলের বৃক্ষরোপণ

নিজস্ব প্রতিনিধি :

নিরাপদ ও মুক্তবুদ্ধি চর্চার গণতান্ত্রিক ক্যাম্পাস বির্নিমাণের লক্ষ্যে ফেনী সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ এবং পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়। সোমবার কর্মসূচী উদ্বোধনের সময় কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ এনামুল হক খোন্দকার ও উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আইয়ুব ছাড়াও গণিত বিভাগের সহকারি অধ্যাপক জহির উদ্দিন, ইসলামের ইতিহাস-সংস্কৃতি বিভাগের প্রভাষক মনজুরুল হাসান রুমি, ছাত্রদলের আহবায়ক আবদুল হালিম মানিক ও যুগ্ম-আহবায়ক সাইফুল ইসলাম বাবলু উপস্থিত ছিলেন।

অন্যান্যদের মধ্যে বিএসসি ডিপার্টমেন্টের আহবায়ক নেওয়াজ উদ্দিন শাকিন, সদস্য নোমানুল হক, মোহাম্মদ হাসানুজ্জামান, সমাজকর্ম ডিপার্টমেন্টের আহবায়ক জহিরুল ইসলাম, যুগ্ম-আহবায়ক গোলাম মাওলা পারভেজ, বিএ ডিপার্টমেন্টের সদস্য সচিব মতিউর রহমান আশিক, বিজ্ঞান বিভাগের সদস্য সচিব শাহরিয়ার সাগর, বিএসএস ডিপার্টমেন্টের সদস্য সচিব সামিউল আহসান, উচ্চ মাধ্যমিক শাখার সদস্য সচিব আবদুল মাজেদ, বিবিএস ডিপার্টমেন্টের যুগ্ম-আহবায়ক শাহাদাত হোসেন শাকিল সহ কলেজ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন