মার্চ ৬, ২০২৬ ০৮:৩৩

রাবির প্রো-ভিসি হলেন প্রফেসর মাঈন উদ্দিন

নিজস্ব প্রতিনিধি :

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এর প্রো-ভিসি (প্রশাসন) হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর ড. মোহাম্মদ মাঈন উদ্দিন। তিনি বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের প্রফেসর। তার গ্রামের বাড়ি দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের খুশিপুর গ্রামে। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো: শাহীনুর ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩ এর ১৩ (১) ধারা অনুযায়ী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ মইন উদ্দিনকে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) পদে ৫ শর্তে চার বছরের জন্য নিয়োগ দেয়া হয়েছে। উপর্যুক্ত পদে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন ভাতার প্রাপ্য হবেন এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধাদি ভোগ করবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন