মার্চ ৬, ২০২৬ ০৮:৩২

জায়লস্করে শিক্ষার্থীদের সুরক্ষা সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিনিধি :

দাগনভূঞা উপজেলার জায়লষ্কর ইউনিয়নের সুলতানা মেমোরিয়াল গার্লস হাই স্কুলে ছাত্রীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষায় সামাজিক সচেতনতা ও সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। জহুর ফাউন্ডেশনের পক্ষ থেকে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের সদস্য জাহানারা লাইজু।

প্রধান শিক্ষিকা মনিকা সরকারের সভাপতিত্বে এসময় স্কুলের উপদেষ্টামন্ডলীর অন্যতম উপদেষ্টা সাইফুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ শাহআলম, দিলীপ চন্দ্র দাস, মোতাহের হোসেন ও রাজেশ চক্রবর্তী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে খাদ্যবস্তু, স্যানিটেশন ও ঔষধপত্র বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন