মার্চ ৬, ২০২৬ ১০:৪২

বিজয় দিবস উপলক্ষে ফেনী স্টান্ট ওয়ারিয়র্স এর প্রস্তুতি সভা

সদর প্রতিনিধি :

১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে সামাজিক ও সাইক্লিং সংগঠন ফেনী স্টান্ট ওয়ারিয়র্স এর বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন এর লক্ষ্যে প্রস্তুতি সভা ফেনী রিপোর্টার্স ইউনিটি অনুষ্ঠিত হয়। শনিবার বিকালে সংগঠন এর সভাপতি আশরাফুল ইসলাম আবির এর সভাপতিত্বে ও সহ-সভাপতি তামিম শাফকাত এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী স্টান্ট ওয়ারিয়র্স এর উপদেষ্টা ও দৈনিক ফেনীর সময় এর সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা ও স্টার লাইন গ্রুপের পরিচালক মাঈন উদ্দিন। সভায় ফেনী স্টান্ট ওয়ারিয়র্স এর সাধারণ সম্পাদক রাশেদ ইকবাল সহ কার্যকরী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ বক্তব্য রাখেন।

সভায় ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে ভোরে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, শহরে বিজয় র‌্যালি এবং গণঅভ্যুত্থান বিষয়ে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে বক্তৃতা প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন