মার্চ ৬, ২০২৬ ০৮:৩২

ফেনীতে সহযোগীসহ আন্তঃজেলা ডাকাতদলের সর্দার গ্রেফতার

সোনাগাজী (ফেনী) সংবাদদাতা :

ফেনীর সোনাগাজী থেকে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার ও ছাগলনাইয়া উপজেলার সাজাপ্রাপ্ত ডাকাত সাইফুল (৩১)কে তার সহযোগী সহ গ্রেফতার করেছে সোনাগাজী মডেল থানা পুলিশ।

রবিবার দুপুর ২টার দিকে সোনাগাজী পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আন্তঃজেলা ডাকাত দলের সদস্যদের উপস্থিতির খবর জানতে পেরে সোনাগাজী মডেল থানা পুলিশ ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ছাগলনাইয়া উপজেলার দূর্ধর্ষ ডাকাত সাইফুল (৩১) ও তার সহযোগী মেহেদী হাসান (২১) গ্রেফতার হয়।

ডাকাত সর্দার সাইফুলের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, দস্যুতা সহ ৬টি জিআর এবং ০৬ টি নন জিআর মামলা রয়েছে। সে ছাগলনাইয়া উপজেলার উত্তর মন্দিয়া গ্রামের মৃত সাহাব উদ্দিনের ছেলে। সহযোগী মেহেদী হাসান সোনাগাজী পৌর সভার ২নং ওয়াডের আলা উদ্দিনের ছেলে।

সোনাগাজী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বায়েজীদ আকন দুইজনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন