মার্চ ৬, ২০২৬ ১৭:৩৫

ফেনীতে জামায়াতের রাত্রিকালীন মিনিবার ফুটবল টুর্নামেন্টর সমাপনী

ক্রিড়া প্রতিবেদক :
ফেনী শহরে জামায়াতে ইসলামী যুব বিভাগের আয়োজনে উৎসব মুখর পরিবেশে রাত্রিকালীন মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে শহরের সদর হাসপাতাল মোড়ে ফেনী টার্প এক্সপ্রেস মাঠে আয়োজিত টুর্নামেন্টে ব্যাপক দর্শক সমাগম ঘটে।

অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে চ্যাম্পিয়ন-রানার্সআপ দলকে ট্রফি তুলে দেন দলটির জেলা আমির মুফতি আবদুল হান্নান। জামায়াতের শহর যুব বিভাগের সভাপতি সালাউদ্দিন ভূঞা কিরণের সভাপতিত্বে ও সেক্রেটারি রেদোয়ান আহমেদ আরিকের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শহর জামায়াতের আমির ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, সেক্রেটারি মাওলানা সামাউন হাসান, ইসলামী ছাত্রশিবিরের শহর সেক্রেটারি শফিকুল ইসলাম।

এসময় ১৭নং ওয়ার্ড আমির রুহুল আমিন, ১১নং ওয়ার্ড আমির আবু তৈয়ব, ৩নং ওয়ার্ড আমির সুলতান মাহমুদ ফারুকী, সেক্রেটারি একরামুল হক প্রমুখ বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী উপস্থিত ছিলেন।

টূর্ণামেন্টে ৩-১ গোলে ৩নং ওয়ার্ড চ্যাম্পিয়ন ও ১৭নং ওয়ার্ড রানার্সআপ হয়। মুফতি আবদুল হান্নান চ্যাম্পিয়ন দলের প্রতিটি খেলোয়াড়দের উপহার স্বরুপ ট্যাকশ্যুট তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন