মার্চ ৬, ২০২৬ ১৭:৩৪

অ্যাডভোকেট দুলাল মিয়াজীর দাফন সম্পন্ন

সদর প্রতিনিধি :
ফেনী জজ কোর্টের আইনজীবী আবদুল ওহাব দুলাল মিয়াজী (৪৩) গতকাল মঙ্গলবার ভোরে ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহে রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ মেয়ে ও আত্মীয়-স্বজন সহ বহুগুণগ্রাহী রেখে গেছেন। তার স্ত্রী রহিমা আক্তার শিপু জজ কোর্টের আইনজীবী।
একইদিন সকাল ১১টার দিকে মরহুমের প্রথম নামাজে জানাযা আদালত প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। জানাযাপূর্ব বক্তব্য রাখেন পাবলিক প্রসিকিউটর ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মেজবাহ উদ্দিন খান, জামায়াতের জেলা আমির মুফতি আবদুল হান্নান, জেলা আইনজীবী সমিতির সভাপতি নুরুল আমিন খান, সাবেক সভাপতি আবদুস সাত্তার ও সাহাবউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মীর মোশাররফ হোসেন মানিক, মরহুমের ভাই আবদুল হাকিম প্রমুখ। ইমামতি করেন জজ কোর্ট মসজিদের ইমাম মাওলানা নুর হোসেন।

জানাযায় সিনিয়র জেলা ও দায়রা জজ মোহা: সিরাজুদ্দৌলাহ কুতুবী, জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এএনএম মোরর্শেদ খান, পৌর বিএনপির সদস্য সচিব এডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁঞা, কর আইনজীবীর সভাপতি ইসমাইল হোসেন সিরাজীসহ বিপুল সংখ্যক আইনজীবী অংশ নেন।

বাদ যোহর ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের মোটবী গ্রামে মুক্তার পুকুর পাড় জামে মসজিদের সামনে দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হয়েছে। এখানে ইমামতি করেন মাওলানা আইয়ুব আলী। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন