মার্চ ৬, ২০২৬ ১০:২০

ফেনীতে কৃষক দলের তিন হাজার চারা বিতরণ

ফেনীতে কৃষক দলের তিন হাজার চারা বিতরণ

শহর প্রতিনিধি :
ফেনীতে কৃষক দলের উদ্যেগে তিন হাজার চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের ট্রাংক রোডের কেন্দ্রীয় শহীদ মিনারে প্রধান অতিথি থেকে আনুষ্ঠানিকভাবে চারা বিতরণ করেন জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার। জেলা কৃষক দলের সভাপ্রতি জসিম উদ্দিনের সভাপ্রতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল। জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সামছু্িদ্দন খোকনের পরিচালনায় এসময় জেলা, উপজেলা এবং পৌরসভা পর্যয়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলাল উদ্দিন আলাল বলেন, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান সারাদেশে বৃক্ষরোপন কর্মসূচী শুরু করেছিলেন। ১৯৯১ সালে এদেশে বৃক্ষরোপনে বিপ্লব ঘটেছিল। ফলজ, বনজ ও ঔষুধি গাছ রোপনের আহবান জানান।

শেখ ফরিদ বাহার বলেন, জিয়াউর রহমান দেশ গঠনে ১৯ দফা জনবান্ধব কর্মসূচী দিয়েছিলেন। ওই কর্মসূচীর অন্যতম ছিল বৃক্ষরোপন। বাংলাদেশ কৃষি প্রধান দেশ। জিয়াউর রহমান দেশের উন্নতিকল্পে যেরকম ভেবেছিলেন অন্য কোন সরকার এরকম করেননি। তাই বিএনপির প্রত্যেকটি নেতাকর্মীকে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বাড়ির আঙিনা সহ সর্বত্র বৃক্ষরোপন করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন