মার্চ ৬, ২০২৬ ১০:৩৬

সাহাব উদ্দিনের অসীম ক্ষমতা লালপোলে

সদর প্রতিনিধি :
ফেনী শহরতলীর লালপোলে মাইক সাহাব উদ্দিন হিসেবে পরিচিত সাহাব উদ্দিন ছিলেন একসময় সিএনজি চালক। শ্রমিক দলের সাথে ভিড়ে হয়ে যান শ্রমিক নেতা। আগে কালিদহ ইউনিয়ন বিএনপির যুগ্ম-সম্পাদক থাকলেও এখন ইউনিয়ন শ্রমিক দলের সভাপতির দায়িত্ব পালন করছেন। মাইক দোকানের পাশাপাশি ইট ও বালুর ব্যবসাও করেন তিনি। সাহাব উদ্দিন কালিদহ ইউনিয়নের পশ্চিম ছিলোনিয়ার ওবায়দুল হকের ছেলে।

লালপোলে আওয়ামীলীগের আমলে শাহআলমের অসীম ক্ষমতা থাকলেও ৫ আগস্টের পর এখন অসীম ক্ষমতাবান হয়ে উঠেন সাহাব উদ্দিন। ৫ আগস্টের পরপরই বেপরোয়া হয়ে পড়েন। তার কর্মকান্ডে অতিষ্ঠ এখানকার মানুষ। কখনো স্ট্যান্ড দখল, সিএনজি চালকদের কাছ থেকে শ্রমিক কার্ডের নামে চাঁদাবাজি আবারা কখনো বা লালপোলের ক্ষুদ্র ব্যাবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়, মাদক ব্যাবসা ইত্যাদি এমন কিছু নাই যা তিনি করেন না। হামলা ও মারধরের ভয়ে কথা বলতে ভয় পান দোকানদাররা। সামান্য কিছু হলেই মারধর করে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক দোকানদার ফেনীর সময়কে বলেন, ‘শুনছি সাহাব উদ্দিন বিএনপি কি যুবদল, শ্রমিকদল নাকি করে। আমি এ বিষয়ে ভাই কিছু বলতে পারবো না। কিছু বললে মারধর করবে এসে। সে এখানে মাদক থেকে শুরু করে সব নিয়ন্ত্রণ করে। তার নিয়ন্ত্রণে এখানে সবকিছু হয়।’

আরেক দোকানদার বলেন, ‘সাহাব উদ্দিনের কর্মকান্ডে সবাই অতিষ্ঠ। মাদক থেকে শুরু করে এমন কিছু নাই যা সে করে না।’
এনিয়ে এক রেস্তোরাঁ মালিক ও সেলুন দোকানীর সাথে কথা বলতে চাইলে তারা ভয়ে রাজি হননি।

এছাড়া সাহাব উদ্দিন শহরের মডেল হাই স্কুলের পাশে সিএনজি স্ট্যান্ড, লালপোলের সিএনজি স্ট্যান্ড নিজ দখলে থাকলেও মহিপাল সিএনজি স্ট্যান্ড থেকে মাসোহারা নেন বলে জানা যায়।

জানতে চাইলে সাহাব উদ্দিন ফেনীর সময়কে বলেন, ‘আমি যদি কারো থেলে চাঁদা চেয়ে থাকি তাহলে বলেন। তাদের বলতে বলেন। আমি মাদকের সাথে নেই। এসব সোহেলরা দেখে। তারা এসবে জড়িত।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন